রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৮ টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোট কেন্দ্রের সামনে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের সমর্থকদের সাথে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়।
তবে এ ঘটনায় কেউ গুরতর আহত হননি বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে।