পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০টির বেশি স্থানে বিএনপির নেতাকর্মীরা সরকারি দলের কর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও নিরাপত্তায় হামলা করেছে বলে অভিযোগ করেছেন সারজিস আলম। তিনি আজ ফেসবুকে লিখেছেন
“এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।
বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি। পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোন বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহবান করছি।
অতীত থেকে শিক্ষা নেন।
মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।”
সারজিস আলম বলেন, রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং নতুন সংস্কৃতির রাজনীতি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। তিনি অতীত থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।