লন্ডন, যুক্তরাজ্য।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে লন্ডনের প্রবাসী নেতা সুসান্ত দাস গুপ্ত প্রবাস থেকে ইউনুস সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছেন।
সূত্র জানিয়েছে, সুসান্ত দাস গুপ্ত প্রবাসে আওয়ামী লীগের পক্ষে সংগঠন জোরদার করছেন, একই সঙ্গে তিনি ইউনুস সরকারের নীতি ও কার্যক্রমকে বাধাগ্রস্ত করার পদক্ষেপ নিচ্ছেন। তার কর্মকান্ডের মাধ্যমে দেশে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে।
এক অভ্যন্তরীণ প্রবাসী নেতা অভিযোগ করেছেন,
“সুসান্ত দাস গুপ্ত প্রবাসে আওয়ামীলীগ এর পক্ষে সক্রিয় ভাবে কাজ করছেন এবং ইউনুস সরকারের বিপক্ষে ষরজন্ত্র করছেন। তার মূল লক্ষ্য হলো ইউনুস সরকারের কার্যক্রমের বিরোধিতা করা এবং প্রভাব বিস্তার করা। এতে দেশের রাজনৈতিক দলের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হচ্ছে।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসে এমন ষড়যন্ত্রমূলক কার্যক্রম দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক, এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে সরাসরি বাধাগ্রস্ত করছে।
তথ্য অনুযায়ী, ইউনুস সরকারের কোনো প্রতিনিধি লন্ডনে আসলে সুসান্ত দাস গুপ্ত ও তার সহযোগীরা তাদের উপর হামলার ঘটনাও ঘটান। উল্লেখযোগ্যভাবে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনা ঘটেছে, যা প্রবাসী রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।