News Headline :
গণভোটে অর্ধেক ‘না’ ভোট, ৯ শতাংশ বাতিল নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩, বিএনপি নেতাসহ চারজন গ্রেপ্তার নড়াইলে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ আহত ২০ চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা নাটোরে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৬ ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে : আমিনুল হক আশুলিয়ায় নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলা বিএনপি নেতা বললেন, সেটি গুদামঘর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনে ফলাফল স্থগিত রাখা হয়। প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি।

গেজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। 

এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এবার আনুষ্ঠানিকতা শেষে ২৯৭ আসনের গেজেট ঘোষণা করলো ইসি।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। দলটির মিত্র গণঅধিকার পরিষদ, বিজেপি, গণসংহতি আন্দোলন ১টি করে আসন পেয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন। দলটির নির্বাচনী জোটের সঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। আরেক জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি আসন, খেলাফত মজলিশ পেয়েছে ১টি আসন।

এছাড়াও, ইসলামী আন্দোলন ১টি এবং ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




AF themes

Build Your Website in Minutes with One-Click Import – No Coding Hassle! 1000+ Expert Starter Sites & Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

We mainly focus on quality code and elegant design with incredible support. Our WordPress themes and plugins empower you to create an elegant, professional, and easy-to-maintain website in no time at all.

© All rights reserved © 2017 SpacialNews
Design & Developed BY ThemesBazar.Com