News Headline :
গণভোটে অর্ধেক ‘না’ ভোট, ৯ শতাংশ বাতিল নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩, বিএনপি নেতাসহ চারজন গ্রেপ্তার নড়াইলে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ আহত ২০ চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা নাটোরে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৬ ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে : আমিনুল হক আশুলিয়ায় নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলা বিএনপি নেতা বললেন, সেটি গুদামঘর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম
জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটে জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও জি আাই পাইপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে ককটেল তৈরির গন্দ্রক, মইন্জাল, ফুয়েল পেপার, সিলেকশান পাথর, ২ শতাধিক খালি জর্দার কৌটা ও শতাধিক জি আাই পাইপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে আল বাশারাত মৎস্য প্রজেক্ট থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। মৎস্য প্রজেক্টের মালিক ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুন।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে মৎস্য প্রজেক্টে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসে। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পায়। পরে স্থানীয়রা জড়ো হয়ে থানায় খবর দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

তবে স্থানীয় জামায়াত নেতা মাওলানা নোমান এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি বলেন, যুব বিভাগের নেতা মামুনের সম্পদ দেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে স্থানীয় সাবেক ইউপি সদস্য জাকির।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে যৌথবাহিনী জিআই পাইপসহ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে। তবে এসব সরঞ্জাম ককটেল তৈরির কি না তা বিশেষজ্ঞ পরীক্ষা করালে বলা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




AF themes

Build Your Website in Minutes with One-Click Import – No Coding Hassle! 1000+ Expert Starter Sites & Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

We mainly focus on quality code and elegant design with incredible support. Our WordPress themes and plugins empower you to create an elegant, professional, and easy-to-maintain website in no time at all.

© All rights reserved © 2017 SpacialNews
Design & Developed BY ThemesBazar.Com