বরিশালের গৌরনদী উপজেলা মাহিলারা ইউনিয়ন চেয়ারম্যান ও তার ভাইকে দেশীয় অস্ত্র, ককটেল, মদের বোতলসহ আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে তাদের আটক করেছে বলে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মাহিলা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈকত গুহ পিকলু ও তার ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা সলিল গুহ পিন্টু।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানান, উপজেলার মাহিলারা ইউনিয়নের উত্তর বিল্বগ্রামে তাদের নিজ বাড়িতে অভিযান করে সেনাবাহিনী। এ সময় তাদের বাসা থেকে ৩৯টি মদের খালি বোতল, তিনটি দেশীয় দা, তিনটি চাকু, একটি সুইস গিয়ার চাকু, তিনটি ককটেল ও ১২টি চেক বই উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী তাদের হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।