News Headline :
গণভোটে অর্ধেক ‘না’ ভোট, ৯ শতাংশ বাতিল নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩, বিএনপি নেতাসহ চারজন গ্রেপ্তার নড়াইলে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ আহত ২০ চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা নাটোরে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৬ ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে : আমিনুল হক আশুলিয়ায় নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলা বিএনপি নেতা বললেন, সেটি গুদামঘর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম
গণভোট নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

গণভোট নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

মিজানুর রহমান আজহারী বলেন, কিছু পয়েন্টে আপত্তি থাকলেও, গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক। তাই সার্বিক বিবেচনায় গণভোটে ‘হ্যাঁ’ দেওয়াটাই মোটাদাগে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি। তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।

রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, পরে জুলাই সনদের নাম করে, কৌশলে মূল্যবোধবিরোধী কোন আইন প্রণয়ন করতে চাইলে, অবশ্যই এদেশের আপামর ধর্মপ্রাণ জনগণ সেটাকে রুখে দেবে ইনশাআল্লাহ।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হবে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি ব্যালট থাকবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের সংসদ সদস্য প্রার্থীর প্রতীকে ভোট দেবেন। অন্য ব্যালটটি হবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গণভোটের জন্য। এই ব্যালটে প্রস্তাবিত এই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের সমর্থন আছে কি না, সেই প্রশ্নের বিপরীতে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




AF themes

Build Your Website in Minutes with One-Click Import – No Coding Hassle! 1000+ Expert Starter Sites & Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

We mainly focus on quality code and elegant design with incredible support. Our WordPress themes and plugins empower you to create an elegant, professional, and easy-to-maintain website in no time at all.

© All rights reserved © 2017 SpacialNews
Design & Developed BY ThemesBazar.Com